ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
পূর্ব শিখা

আমেরিকার ইউনিভার্সিটি অফ দ্য পিপল’র শিক্ষার্থীকে চাটখিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ল্যাপটপ প্রদান

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আমেরিকার ইউনিভার্সিটি অফ দ্য পিপল’র শিক্ষার্থীকে চাটখিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ল্যাপটপ প্রদান

আমেরিকার অনলাইন বিশ্ববিদ্যালয় "ইউনিভার্সিটি অফ দ্য পিপল’র শিক্ষার্থী অ্যাপ ডেভেলপার আবদুল্লাহ আল মামুনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ল্যাপটপ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান ওই শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দেন। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।  

ল্যাপটপ প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, চাটখিল উপজেলার নিজভাওর গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে আব্দুল্লাহ আল মামুন আমেরিকার স্বীকৃত অনলাইন ভিত্তিক "ইউনিভার্সিটি অফ দ্য পিপল"-এ ভর্তি হবার পর আমরা জানতে পারি তার ল্যাপটপ প্রয়োজন। পারিবারিকভাবে মামুন সচ্ছল না হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে একটি ল্যাপটপ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করি। তিনি বলেন, আমরা আশা করি এখন থেকে মামুন অনলাইনে তার লেখাপড়া সুন্দরভাবে চালিয়ে যেতে পারবে। 

উল্লেখ্য, আমেরিকার টিউশন-ফি মুক্ত, অলাভজনক অনলাইন বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ দ্য পিপল হলো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়। অনলাইনের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া পরিচালিত হয়। শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয় ভালো অবস্থান তৈরি করতে পারলে, পরবর্তীতে তারা আমেরিকার অন্যান্য বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত হবার সুযোগ পেয়ে থাকে।

ল্যাপটপ পেয়ে আব্দুল্লাহ আল মামুন বলেন, অনলাইনে এখন আমি আমার লেখাপড়া চালিয়ে যেতে আর কোন সমস্যা হবে না। তিনি বলেন, ভর্তি হবার পর থেকে একটি ল্যাপটপের অভাবে আমি আমার পড়াশোনা চালিয়ে যেতে সমস্যার সম্মুখীন হচ্ছিলাম। উপজেলা প্রশাসন থেকে ল্যাপটপ পাওয়ায় তাঁর পড়াশোনা চালিয়ে যেতে আর কষ্ট হবে উল্লেখ করে সে উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  

এসময় তরুণ অ্যাপ ডেভেলপার আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে শিক্ষার্থীদের পড়াশোনা সহজ করার জন্য মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করে সে পরপর দুই বছর সরকারি প্রযুক্তি প্রদর্শনীতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গত বছর শিক্ষার্থীদের জন্য সহায়ক অ্যাপ 'সহজ পাঠ' তৈরি করে মামুন দলীয়ভাবে জেলা পর্যায়ে ১ম স্থান অর্জন করেন। এরই ধারাবাহিকতায়, চলতি বছর এককভাবে শিক্ষার্থীদের দৈনন্দিন পড়াশোনার রুটিন ট্র্যাক ও মনিটর করার জন্য 'StudyoS' (Student Study Tracker) নামের একটি আধুনিক অ্যাপ বানিয়ে উপজেলা পর্যায়েও ১ম স্থান লাভ করে। নিজের অনুভূতি প্রকাশ করে মামুন বলেন, "আমেরিকার বিশ্ববিদ্যালয়ে ১০০% স্কলারশিপ পাওয়া এবং আজ ইউএনও স্যারের হাত থেকে ল্যাপটপ পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের। আমি এই সুযোগের সঠিক ব্যবহার করে ভবিষ্যতে উচ্চতর পড়াশোনা (Masters) সম্পন্ন করতে চাই এবং দেশের আইটি সেক্টরের উন্নয়নে বড় ভূমিকা রাখতে চাই।

বিষয় : সারাদেশ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পূর্ব শিখা

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

আমেরিকার ইউনিভার্সিটি অফ দ্য পিপল’র শিক্ষার্থীকে চাটখিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ল্যাপটপ প্রদান

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো: হাবিবুর রহমান
কপিরাইট © ২০২৬ পূর্ব শিখা । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x