২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় সরকারি ও প্রাতিষ্ঠানিক পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে পোনা মাছ ছেড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান।
উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে চাটখিল উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও সরকারি প্রতিষ্ঠানসহ মোট ২৯টি প্রতিষ্ঠানের জলাশয়ে রুই, কাতলা ও মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
পোনা মাছ অবমুক্তকরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা মৎস কর্মকর্তা মানস মন্ডল, চাটখিল প্রেসক্লাব সহ-সভাপতি সহকারী অধ্যাপক জসিম মাহমুদ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও আমিষের চাহিদা পূরণে সরকারি এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুকুর ও জলাশয়গুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করা গেলে এ প্রকল্প থেকে ইতিবাচক ফল পাওয়া যাবে।
মতামত