ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
পূর্ব শিখা

চাটখিলে দশঘরিয়া বাজারে প্রকাশ্যেই অবৈধ বালু উত্তোলন, প্রশাসন নিরব

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চাটখিলে দশঘরিয়া বাজারে প্রকাশ্যেই অবৈধ বালু উত্তোলন, প্রশাসন নিরব

নোয়াখালীর চাটখিলের দশঘরিয়া বাজারের গত তিনদিন থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। ব্যাংক রোডের ওপর দিয়ে অবৈধ পাইপলাইন স্থাপনের মধ্য দিয়ে এ বালু উত্তোলন করা হচ্ছে। এ বিষয়ে স্থানীয় লোকজন উপজেলা প্রশাসনকে অবহিত করার পরেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রভাবশালী মোবারক হোসেন পাপ্পু দৌলতপুর হোসেনপুর জামেয়া জিননুরাইন সংলগ্ন ফসলি জমিনের মাঠ থেকে দশঘড়িয়া বাজারের বাইসিন্দুর প্রধান সড়কের উপর দিয়ে ব্যাংক রোড সংলগ্ন বাইসিন্দুর সড়কে প্রকাশ্যেই বালু উত্তোলন করছে। এ ব্যাপারে উপজেলা প্রশাসনকে অবহিত করার পরেও অজ্ঞাত কারণে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এতে করে স্থানীয় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

এই বিষয়ে মোবারক হোসেন পাপ্পুর বক্তব্য নেওয়ার জন্য তাকে বারবার ফোন দিলে তার ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। 

এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি ছুটিতে আছি ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাদ ফারাবীকে নির্দেশ দিয়েছি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পূর্ব শিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চাটখিলে দশঘরিয়া বাজারে প্রকাশ্যেই অবৈধ বালু উত্তোলন, প্রশাসন নিরব

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নোয়াখালীর চাটখিলের দশঘরিয়া বাজারের গত তিনদিন থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। ব্যাংক রোডের ওপর দিয়ে অবৈধ পাইপলাইন স্থাপনের মধ্য দিয়ে এ বালু উত্তোলন করা হচ্ছে। এ বিষয়ে স্থানীয় লোকজন উপজেলা প্রশাসনকে অবহিত করার পরেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রভাবশালী মোবারক হোসেন পাপ্পু দৌলতপুর হোসেনপুর জামেয়া জিননুরাইন সংলগ্ন ফসলি জমিনের মাঠ থেকে দশঘড়িয়া বাজারের বাইসিন্দুর প্রধান সড়কের উপর দিয়ে ব্যাংক রোড সংলগ্ন বাইসিন্দুর সড়কে প্রকাশ্যেই বালু উত্তোলন করছে। এ ব্যাপারে উপজেলা প্রশাসনকে অবহিত করার পরেও অজ্ঞাত কারণে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এতে করে স্থানীয় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

এই বিষয়ে মোবারক হোসেন পাপ্পুর বক্তব্য নেওয়ার জন্য তাকে বারবার ফোন দিলে তার ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। 

এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি ছুটিতে আছি ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাদ ফারাবীকে নির্দেশ দিয়েছি।

পূর্ব শিখা

সম্পাদক ও প্রকাশক : মো: হাবিবুর রহমান
কপিরাইট © ২০২৬ পূর্ব শিখা । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x