ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
পূর্ব শিখা

চাটখিলে যুবলীগ নেতা গ্রেপ্তার

চাটখিলে যুবলীগ নেতা গ্রেপ্তার

চাটখিলে যুবলীগ নেতা গ্রেপ্তার

নোয়াখালীর চাটখিলে সরকারবিরোধী নানা অপপ্রচারের অভিযোগে মাসুদ রানা নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে চাটখিল থানা-পুলিশ।

​পুলিশ সূত্রে জানা গেছে, মাসুদ রানা দীর্ঘদিন ধরে সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার ও প্রপাগান্ডা চালিয়ে আসছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার দুপুরে চাটখিল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগেও তাঁকে একবার গ্রেপ্তার করা হয়েছিল; তবে কয়েক মাস আগে তিনি জামিনে কারামুক্ত হন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাসুদ রানাকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেলে তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পূর্ব শিখা

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

চাটখিলে যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নোয়াখালীর চাটখিলে সরকারবিরোধী নানা অপপ্রচারের অভিযোগে মাসুদ রানা নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে চাটখিল থানা-পুলিশ।

​পুলিশ সূত্রে জানা গেছে, মাসুদ রানা দীর্ঘদিন ধরে সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার ও প্রপাগান্ডা চালিয়ে আসছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার দুপুরে চাটখিল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগেও তাঁকে একবার গ্রেপ্তার করা হয়েছিল; তবে কয়েক মাস আগে তিনি জামিনে কারামুক্ত হন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাসুদ রানাকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেলে তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

পূর্ব শিখা

সম্পাদক ও প্রকাশক : মো: হাবিবুর রহমান
কপিরাইট © ২০২৬ পূর্ব শিখা । সর্বস্বত্ব সংরক্ষিত
চাটখিলে যুবলীগ নেতা গ্রেপ্তার
0:00 0:00
1.0x