নোয়াখালীর চাটখিল উপজেলার ৩ নং পরকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতা ও সমাজসেবক আলমগীর কবির ভূঁইয়া। আসন্ন নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দলীয় মনোনয়ন প্রত্যাশা করে ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন চেয়েছেন।
আলমগীর কবির ভূঁইয়া পরকোট ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলের দুঃসময়ে প্রতিটি রাজপথের আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন এবং একাধিক হামলা-মামলার শিকার হয়েও দলের কর্মসূচিতে সচেষ্ট ছিলেন। রাজনীতি ছাড়াও তিনি সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে জড়িত—তিনি পরকোট-দশঘরিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় বাসিন্দাদের মতে, তিনি একজন শিক্ষিত ব্যক্তিত্ব, সফল ব্যবসায়ী ও সমাজসেবক। দশঘরিয়া বাজারকে কেন্দ্র করে ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন ধরে নিজ এলাকার সাধারণ মানুষের নানা সামাজিক প্রয়োজনে পাশে দাঁড়িয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে আলমগীর কবির ভূঁইয়া বলেন, পূর্বশিখা পত্রিকা'কে বলেন- “দলের দুঃসময়ে আমার আন্দোলন-সংগ্রামের ভূমিকা এবং হামলা-মামলার বিষয়টি বিবেচনা করে দল যদি আমাকে পরকোট ইউনিয়নে মনোনয়ন দেয়, তবে আমি নিজেকে জনগণের সেবক হিসেবে উৎসর্গ করতে চাই।” ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হলে অবহেলিত মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে কাজ করব।
ইউনিয়নের অবহেলিত রাস্তাঘাট নির্মাণ ও অসমাপ্ত উন্নয়ন কাজ ত্বরান্বিত করার উদ্যোগ নেব। মাদকমুক্ত, জুয়ামুক্ত ও সন্ত্রাসমুক্ত একটি নিরাপদ সমাজ উপহার দিতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব। শিক্ষা যোগাযোগব্যবস্থার সার্বিক উন্নয়নের মাধ্যমে পরকোটকে একটি মডেল ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।”
মতামত