ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
পূর্ব শিখা

শ্বশুরবাড়িতে যুবকের বিষপান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নোয়াখালীর চাটখিলের এক যুবক লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায় শ্বশুরবাড়িতে বিষপান করে আত্মহত্যা করেছেন। নিহত যুবকের নাম মোহন (৩২)। তিনি চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ঈদা গাজী পাটোয়ারী বাড়ির নুরুজ্জামানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার  বিকাল ৪টার দিকে মোহন লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন ৯ নম্বর উত্তর জয়পুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গুজার দিঘীর পাড় এলাকায় শ্বশুর নবী উল্যাহ (প্রকাশ চেয়ারম্যান)-এর নিজ বসতঘরে বিষপান করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে চাটখিল সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নোয়াখালী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা আনুমানিক ৭:২৫ মিনিটে মোহনের মৃত্যু হয়।

রাতেই লাশ তার নিজ বাড়িতে নিয়ে আসা হয়। সংবাদ পেয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফের নির্দেশনায় রাত আনুমানিক ৩টার দিকে এসআই মোসলেহ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন এবং ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে আরও জানা গেছে, মোহনের স্ত্রী মিতু দীর্ঘদিন যাবত তার বাবার বাড়ীতে অবস্থান করছিলেন। মোহন বারবার স্ত্রীকে নিজের ঘরে ফিরিয়ে আনতে চাইলেও মিতু ও তার পরিবারের লোকজন তাকে নানাভাবে মানসিক অত্যাচার ও গালিগালাজ করতেন। পারিবারিক এই কলহ ও মানসিক নির্যাতনের কারণেই মোহন আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

 এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পূর্ব শিখা

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

শ্বশুরবাড়িতে যুবকের বিষপান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো: হাবিবুর রহমান
কপিরাইট © ২০২৬ পূর্ব শিখা । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x