ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
পূর্ব শিখা

সোনাইমুড়িতে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে দেখতে গিয়ে বাবা আটক

সোনাইমুড়ী উপজেলায় সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতারকৃত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাব্বির আহমদকে (২১) থানায় দেখতে গিয়ে তার বাবা আব্দুল মান্নান (৫৮) কেও আটক করেছে পুলিশ।  পরে গত শুক্রবার বিকেলে নোয়াখালীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে বাবা-ছেলেকে একই আইনে কারাগারে পাঠানো হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দুপুরে সোনাইমুড়ী বাজার থেকে সাব্বির আহমদকে আটক করে সোনাইমুড়ি থানা পুলিশ। স্থানীয়ভাবে জানা গেছে, সাব্বির চাষিরহাট ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার বাবা আব্দুল মান্নান চাষিরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। সাব্বিরকে আটকের খবর পেয়ে তাকে দেখতে থানায় যান তার বাবা আব্দুল মান্নান। তাৎক্ষণিক পুলিশ তাকেও আটক করে। 

সোনাইমুড়ীর বাসিন্দা রাসেল মাহমুদ বলেন, সাব্বিরকে দেখতে থানায় যাওয়ার পর তার বাবাকেও গ্রেপ্তার দেখানো হয়েছে। আব্দুল মান্নানের বিরুদ্ধে কোনো মামলায় আসামি হওয়ার তথ্য না থাকলেও তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

এ বিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, আব্দুল মান্নান চাষিরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি থানার সামনে ঘোরাঘুরি করলে তাকে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আনতে হয়। বাবা-ছেলেকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পূর্ব শিখা

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সোনাইমুড়িতে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে দেখতে গিয়ে বাবা আটক

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো: হাবিবুর রহমান
কপিরাইট © ২০২৬ পূর্ব শিখা । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x