নোয়াখালীর চাটখিলে উপজেলা প্রশাসন ও শিক্ষকদের উদ্যোগে শিক্ষক দিবস পালিত হয়।দিবসটি পালন উপলক্ষে আজ সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বেলুন উড়িয়ে দিবসটির কার্যক্রম উদ্বোধন করেন। কর্মসূচির অংশ হিসেবে চাটখিল পৌরশহরে এক র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি
শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাংবাদিক সহকারী অধ্যাপক আবু তৈয়ব,সহকারী শিক্ষক মামুন হোসেন,প্রধান শিক্ষক মনির হোসেন, অধ্যক্ষ আবদুল মান্নান,অধ্যক্ষ তৈয়ব উল্যাহ,প্রধান শিক্ষক মোরশেদ আলম, সহকারী প্রধান শিক্ষক আবদুল হাই,সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল আলম চৌধুরী ও সহকারী শিক্ষক আবদুল মান্নান। সভায় বক্তারা মানুষ গড়ার কারিগর শিক্ষক সমাজের মর্যাদা রক্ষা এবং শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করার জন্য সরকারের নিকট জোর দাবী জানান।
মতামত