ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
পূর্ব শিখা

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা ভাঙচুর, আহত-৩

নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগে ২ মাস বয়সী এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনাকে ঘিরে ক্ষুব্ধ জনতা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা, ব্যাপক ভাঙচুর এবং কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা ও মারধর চালিয়েছে। গত সোমবার বিকেলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। শিশুটির নাম ফাতেমা হাসান রিমি। সে উপজেলার হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নের বক্তারপুর গ্রামের মুন্সি মিয়া চৌকিদার বাড়ির রবিউল হাসানের মেয়ে। 

হাসপাতাল ও শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুর ২টার দিকে হামে আক্রান্ত শিশু রিমিকে চিকিৎসার জন্য চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। স্বজনরা শিশুটির হাম পরীক্ষার রিপোর্ট কর্তব্যরত চিকিৎসককে দেখালে নার্স তাকে ইনজেকশন ও স্যালাইন প্রয়োগ করেন।  শিশুটির মা উম্মে সালমার অভিযোগ, ইনজেকশন ও স্যালাইন দেওয়ার অল্প কিছুক্ষণের মধ্যেই রিমির শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। এ সময় শিশুটির তীব্র শ্বাসকষ্ট শুরু হলে স্বজনরা দ্রুত অক্সিজেনের আকুতি জানান। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সেখানে দেওয়ার মতো কোনো অক্সিজেন নেই। পরবর্তীতে বিকেল ৩ টার দিকে তড়িৎ চিকিৎসার অভাবে শিশুটি মারা যায়।

চিকিৎসায় মারাত্মক অবহেলা ও ভুল ইনজেকশনের কারণেই শিশুটির মৃত্যু হয়েছে এমন দাবি তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্ষোভে ফেটে পড়ে স্বজন ও উত্তেজিত স্থানীয় জনতা। একপর্যায়ে তারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর চালায় এবং সেখানে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় আনসার মাহমুদুল হাসান (৩৫) হুমায়ুন আহমেদ (৩৩) ও নিরাপত্তা প্রহরী মোঃ বুলবুল আহমেদ আহত হয়।

খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান এবং চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ। তারা অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

উপজেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তা নিহত শিশুর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের শান্ত থাকার অনুরোধ জানান। কর্মকর্তারা আশ্বাস দেন, বিষয়টি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করা হবে এবং তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই বিষয়ে অভিযুক্ত ডাক্তার নাজিয়া নুর এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, শিশুটি অনেকদিন থেকে ঠান্ডা ও জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে সর্বশেষ স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করাই। শিশুটি মায়ের বুকের দুধ খাওয়ানোর সময় শ্বাসনালীতে দুধ গিয়ে নিউমোনিয়া হয়ে শিশুটি মারা যায়। 

এই বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহরিন আক্তার বলেন, শিশুটিকে মায়ের বুকের দুধ খাওয়ানোর সময় দুধ শ্বাসনালিতে চলে গিয়ে Aspirations preumnia হয়ে শিশুটি মারা যায়। 

এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, আমি এবং থানার ওসি আবদুল মোন্নাফ শিশুটির পরিবারের সদস্যদেরকে থানায় অভিযোগ করার পরামর্শ দিই। অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। 

এই বিষয়ে চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফ এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, শিশুটির অভিভাবকেরা থানায় অভিযোগ করার কথা থাকলেও মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত কোনো অভিযোগ করেননি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পূর্ব শিখা

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা ভাঙচুর, আহত-৩

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো: হাবিবুর রহমান
কপিরাইট © ২০২৬ পূর্ব শিখা । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x