নোয়াখালীর চাটখিল উপজেলা সভাকক্ষে আজ শুক্রবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সচিব মোঃ আনোয়ার হোসেন।
কর্মক্ষেত্রে এডভান্স ও প্রযুক্তির ব্যবহার চ্যালেঞ্জ সম্ভাবনা বিষয়ক সেমিনারে প্রধান অতিথি বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন তার বক্তব্য বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির অপব্যবহার দূর করতে শিক্ষক, ইমাম,ও সমাজের সচেতন লোকজনকে ভূমিকা পালন করতে হবে। সেমিনারে মূল প্রতি পাদ্য বিষয় পাঠ করেন আইসিটি অফিসার মিজানুর রহমান সবুজ।
বক্তব্য রাখেন প্রফেসর মোহাম্মদ মনজুর আহমেদ ভূঁইয়া, অধ্যক্ষ সাইফুল ইসলাম শিপন,কৃষি অফিসার জুনায়েদ আহমেদ, প্রাণিসম্পদ অফিসার শাহাদাত হোসেন, প্রেসক্লাবের সহ সভাপতি,সহকারি অধ্যাপক জসিম মাহমুদ, প্রধান শিক্ষক মোরশেদ আলম, আমির হোসেন বিএসসি,
আনোয়ার হোসেন বিএসসি, মনির হোসেন বিএসসি, অলি আলম চৌধুরী, মাওলানা ওমর ফারুক, অধ্যক্ষ লোকমান হেকিম, মাস্টার মামুন হোসেন, অনুষ্ঠান পরিচালনা করেন, উপাধ্যক্ষ ফারুক সিদ্দিকী ফরহাদ।
চাটখিল প্রেসক্লাবের সহ-সভাপতি, সহকারি অধ্যাপক জসিম মাহমুদ তার বক্তব্য বলেন, তথ্যপ্রযুক্তি,কম্পিউটার ল্যাব পরিচালনা করেন শিক্ষকরা, এই শিক্ষকদের জীবনমান উন্নত করা এবং কম্পিউটার ল্যাব এর উন্নয়ন ঘটাতে পারলেই বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে দেশ এগিয়ে যাবে।
মতামত