ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
পূর্ব শিখা

রামগঞ্জে দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নি/হত

লক্ষ্মীপুরের রামগঞ্জে দ্রুতগতিতে আসা  মাইক্রোবাসের ধাক্কায় মেহেরাজ উদ্দিন (১০) নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত মেহেরাজ উদ্দিন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মেজবা উদ্দিনের ছেলে। সে কচুয়া আল হেরা স্কুলের  চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ বুধবার এশার নামাজ শেষ করে বাড়ি ফিরছিল মেহেরাজ উদ্দিন। পথিমধ্যে রামগঞ্জ-চাটখিল সড়কের কচুয়া  আল হেরা স্কুল সংলগ্ন এলাকায় পৌঁছালে দ্রুতগতিতে ছুটে আসা একটি মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: রেজাউল করিম  তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক  মাইক্রোবাসের চালক আবু তাহের কচুয়া ওয়াহেদ আলী পাটোয়ারী বাড়ির ইউনুস মিয়ার ছেলে। 

ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে।

বিষয় : নিহত নিহত

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পূর্ব শিখা

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

রামগঞ্জে দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নি/হত

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

লক্ষ্মীপুরের রামগঞ্জে দ্রুতগতিতে আসা  মাইক্রোবাসের ধাক্কায় মেহেরাজ উদ্দিন (১০) নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত মেহেরাজ উদ্দিন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মেজবা উদ্দিনের ছেলে। সে কচুয়া আল হেরা স্কুলের  চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ বুধবার এশার নামাজ শেষ করে বাড়ি ফিরছিল মেহেরাজ উদ্দিন। পথিমধ্যে রামগঞ্জ-চাটখিল সড়কের কচুয়া  আল হেরা স্কুল সংলগ্ন এলাকায় পৌঁছালে দ্রুতগতিতে ছুটে আসা একটি মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: রেজাউল করিম  তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক  মাইক্রোবাসের চালক আবু তাহের কচুয়া ওয়াহেদ আলী পাটোয়ারী বাড়ির ইউনুস মিয়ার ছেলে। 

ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে।

পূর্ব শিখা

সম্পাদক ও প্রকাশক : মো: হাবিবুর রহমান
কপিরাইট © ২০২৬ পূর্ব শিখা । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x