ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
পূর্ব শিখা

চাটখিলে রয়েল ফার্নিচার কারখানায় ২ লাখ টাকার মালামাল চুরি

নোয়াখালীর চাটখিল পৌর শহরের খিলপাড়া রোডে নাপিতের পোলের পশ্চিম পাশে রয়েল ফার্নিচার  কারখানায় ২ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। এই ব্যাপারে কারখানার মালিক সাংবাদিক গুলজার হোসেন সৈকত আজ রবিবার দুপুরে চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, গতকাল শনিবার রাতে রয়েল ফার্নিচার কারখানার শ্রমিকেরা কারখানা বন্ধ করে তাদের বাড়িতে চলে যান। কারখানায় কেউ না থাকার সুযোগে গভীর রাতে সংঘবদ্ধ চোরের দল পিছনের লোহার দরজার নিচের অংশ ভেঙ্গে কারখানায় প্রবেশ করে, কারখানার মালামাল পরিবহনের জন্য ব্যবহৃত অটো রিক্সার ব্যাটারি, সিসি ক্যামেরার রাউটার, কারখানায় ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ সহ ২ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। 

আজ রোববার সকালে কারখানার লোকজন এসে এ ঘটনা দেখতে পেয়ে কারখানা মালিককে খবর দিলে মালিক এসে কারখানা পরিদর্শন করে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। 

এই বিষয়ে চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফের সাথে কথা বললে তিনি অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, তদন্তপূর্বক এ ঘটনায় জড়িত চোরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পূর্ব শিখা

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

চাটখিলে রয়েল ফার্নিচার কারখানায় ২ লাখ টাকার মালামাল চুরি

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো: হাবিবুর রহমান
কপিরাইট © ২০২৬ পূর্ব শিখা । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x