বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কদমতলী মধ্য থানা সেক্রেটারি আশরাফুল আলম সুমনের পিতার কবর জিয়ারত করতে নোয়াখালী গিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর শিক্ষাবিদ *আব্দুস সবুর ফকির।*
আজ সোমবার (১৯ অক্টোবর) সকালে তিনি ঢাকা থেকে নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুর চাড়াবেটি গ্রামে মরহুমের নিজ বাড়িতে গিয়ে কবর জিয়ারত করেন। এসময় কদমতলী মধ্য থানা আমীর মো. মহিউদ্দিনসহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও মরহুমের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ, মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মহান রাব্বুল আলামীনের দরবারে বিশেষ দোয়া মোনাজাত করেন।
উল্লেখ, আশরাফুল আলম সুমনের পিতা গত শনিবার সন্ধ্যায় ঢাকায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে যান।
মতামত