ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
পূর্ব শিখা

চাটখিলে অ্যালায়েন্স পাওয়ার ফুটবল টিমের বর্ষপূর্তি পালন

নোয়াখালীর চাটখিলে অ্যালায়েন্স পাওয়ার ফুটবল টিমের এক বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে চাটখিল প্রেসক্লাব ভবনের হাবিবুর রহমান মিলনায়তনে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত এবং ক্লাবটির উপদেষ্টা ও ফয়সাল স্পোর্টসের স্বত্বাধিকারী মোঃ ফয়সাল।

মানবাধিকার কর্মী ও ক্লাবের অন্যতম উপদেষ্টা তারফিনা শাহানাজ রজবের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাটখিল প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক জসিম মোহাম্মদ। এ সময় ক্লাবটির আগামী দিনের নানা পরিকল্পনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন আজিম।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, “খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদকসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব।” এ সময় তিনি চাটখিল উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে অ্যালায়েন্স পাওয়ার ফুটবল টিমকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

আলোচনা সভা শেষে কেক কেটে বর্ষপূর্তির উদযাপনী সূচনা করা হয় এবং আমন্ত্রিত অতিথিদের মাঝে ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পূর্ব শিখা

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

চাটখিলে অ্যালায়েন্স পাওয়ার ফুটবল টিমের বর্ষপূর্তি পালন

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো: হাবিবুর রহমান
কপিরাইট © ২০২৬ পূর্ব শিখা । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x