ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
পূর্ব শিখা

তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের আহ্বান মাসুদ রানার

দীর্ঘ রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে তৃণমূল পর্যায়ের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন এবং তাঁদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ সৃষ্টির জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেছেন নোয়াখালীর চাটখিল বিআরডিবির চেয়ারম্যান ও চাটখিল পৌরসভা যুবদলের আহ্বায়ক মো. মাসুদ রানা। আজ শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে সাপ্তাহিক পূর্বশিখা-র সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে আগামী চাটখিল পৌরসভার মেয়র প্রার্থী মো. মাসুদ রানা এই আহ্বান জানান।

সাক্ষাৎকারে মাসুদ রানা বলেন,"বিগত দিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে কেবল কেন্দ্রীয় বা ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক নেতারাই ত্যাগ স্বীকার করেননি; দেশের বিভিন্ন জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী মামলা, হামলা, নির্যাতন ও কারাবরণের শিকার হয়েছেন।"

তিনি উল্লেখ করেন, দলের দুঃসময়ে অনেক নেতাকর্মী নিজেদের পরিবার, ব্যক্তিগত জীবন ও জীবিকা উপেক্ষা করে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। অথচ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতের সুযোগ থাকলেও, তৃণমূলের এসব ত্যাগী নেতাকর্মীদের দুঃখ-কষ্ট, ত্যাগ ও অবদানের কথা তুলে ধরার সুযোগ অত্যন্ত সীমিত।

একটি রাজনৈতিক দলের মূল চালিকাশক্তি তৃণমূলের নেতাকর্মীরা মন্তব্য করে মাসুদ রানা বলেন,

 "তৃণমূলের ত্যাগ ও অবদানকে অবহেলা করে কোনো সংগঠনকে শক্তিশালী করা সম্ভব নয়। তাই রাজপথের দুঃসময়ের সৈনিকদের মূল্যায়ন নিশ্চিত করতে কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে একদম ইউনিয়ন পর্যায় পর্যন্ত ছড়িয়ে থাকা ত্যাগী নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি করা জরুরি।"

দলের দুঃসময়ে যারা রাজপথে সক্রিয় ছিলেন, সুসময়েও যেন তাঁদের যথাযথ মূল্যায়ন করা হয়—এই প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, কেবল পদ-পদবি বা পরিচয়ের ভিত্তিতে নয়; বরং ত্যাগ, রাজপথের অবদান ও দলের প্রতি আনুগত্যকেই মূল্যায়নের প্রধান মাপকাঠি ধরা উচিত।

পরিশেষে, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আরও সুসংগঠিত, শক্তিশালী ও তৃণমূলবান্ধব হয়ে উঠবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন এই যুবদল নেতা।

বিষয় : বিএনপি মাসুদ রানা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পূর্ব শিখা

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের আহ্বান মাসুদ রানার

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো: হাবিবুর রহমান
কপিরাইট © ২০২৬ পূর্ব শিখা । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x