বাংলাদেশ ক্যামিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির চাটখিল শাখার আয়োজনে আজ সোমবার দুপুরে স্কাই ভিউ চাইনিজ রেস্টুরেন্টের হল রুমে নকল ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধ এবং অ্যান্টিবায়োটি যৌক্তিক ব্যবহার বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চাটখিল শাখার কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি ফজলুর রব বাবুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন রিপনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক সালমা সিদ্দিকা।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন রতন, উপজেলা সেনেটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন - ফারিয়া কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান নজির আহমেদ হারুন, চাটখিল ফারিয়ার সভাপতি মিজানুর রহমান, ড্রাগিষ্ট সমিতির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, ব্যবসায়ী আরিফুর রহমান, সাদেক আহমেদ ও মো: রবিন প্রমূখ।
সভার সভাপতি সায়মা সিদ্দিকা - ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন নকল ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ দোকানে না রাখার জন্য পরমর্শ দেন। সভায় বিভিন্ন ঔষধ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।