নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখোলা গ্রামের সাত মুক্তিযোদ্ধার পরিবার সহ শতশত লোকজনের চলাচলের রাস্তা আড়াই মাস পর অর্ধ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে নিজে উপস্থিত থেকে গ্রাম পুলিশ দিয়ে রাস্তার উপর লাগানো গাছ গুলো কেটে রাস্তা চলাচলের পথ উন্মুক্ত করে দিয়েছেন। এতে করে সাত মুক্তিযোদ্ধার পরিবার সহ রাস্তা দিয়ে চলাচলকারী লোকজনের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
উল্লেখ্য প্রায় দেড় শত বছর ধরে ইউনিয়ন পরিষদের চলাচলের রাস্তা স্থানীয় এলাকার প্রভাবশালী মানিক ভূঁইয়া দীর্ঘ প্রায় দেড় শত বছর ধরে চলাচলের রাস্তাটি অবৈধভাবে প্রভাব খাটিয়ে রাস্তার উপর গাছ লাগিয়ে বন্ধ করে দিয়েছেন। এই ঘটনার পর ঐ গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধার স্ত্রী আলেয়া বেগম (৭০) গত ২৬ জুন এই ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য , উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার ভূমি এর নিকট অভিযোগ দায়ের করেছেন। এই নিয়ে পূর্বশিখা ও বিভিন্ন জাতীয় পত্রিকায় একাধিক বার প্রতিবেদন দেওয়ার পর অবশেষে প্রায় আড়াই মাস পরে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান আজ ( ১০ আগস্ট) বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় গ্রাম পুলিশ দিয়ে গাছ গুলো কেটে চলাচলের উপযোগী করে দিয়েছেন।
এলাকাবাসী দেরিতে হলেও এই কাজ করায় সাংবাদিকরা সহ উপজেলা প্রশাসনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।