নোয়াখালীর চাটখিল উপজেলার পশ্চিম দৌলতপুর জামেয়া জিন্নুরাইন মাদ্রাসায় আজ বুধবার দুপুরে মাদ্রাসা মিলনায়তনে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গোলাম কিবরিয়া ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট আবু হানিফ, চাটখিল প্রেসক্লাবের সহ-সভাপতি ও সহকারী অধ্যাপক জসিম মাহমুদ, পরকোট উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাে: ইউনুস, দশঘরিয়া বাজার কমিটির সভাপতি মোহাম্মদ গোলাম রাব্বানী, মাওলানা মোবারক, আবুল হাসান কুসুম ভূইয়া, মাওলান কবির আহম্মেদ ও মাওলানা জাফর উল্লাহ চৌধুরী প্রমূখ।
বক্তারা তাঁদের বক্তব্যে মাদ্রাসার সার্বিক শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নয়নে সমাজের বিত্তবানসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
মাওলানা আব্দুল হামিদ রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।