চাটখিলে আনুষ্ঠানিকভাবে ফ্যামেলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার বিকেলে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপির উদ্বোধনের মধ্য দিয়ে উপজেলার ইউনিয়নগুলোতে এই কার্যক্রম শুরু হয়।
প্রাথমিক পর্যায়ে পাঁচগাঁও, পরকোট এবং রামনারায়নপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ১৩ জন তথ্য সংগ্রহকারী ও ২ জন সুপারভাইজারের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরবর্তীতে পর্যায়ক্রমে সব ইউনিয়নে এটি সম্প্রসারিত হবে।
তথ্য সংগ্রহের জন্য যা যা প্রয়োজন:
* নিজস্ব এনআইডি (NID) দিয়ে রেজিস্টার্ড এমএফএস (MFS) চালু একটি সচল সিম নম্বর।
* পরিবারের সব প্রাপ্তবয়স্ক সদস্যের জাতীয় পরিচয়পত্রের (NID) ফটোকপি।
* পরিবারের সব শিশুর জন্ম নিবন্ধন সনদ।
উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান ও সমাজসেবা অফিসার আলী হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ফ্যামেলি কার্ডের তথ্য সংগ্রহের এই কার্যক্রমে কোনো ধরনের আর্থিক লেনদেন নেই। সম্পূর্ণ বিনামূল্যে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।