বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ভূইয়া সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন - তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির প্রতিষ্ঠাতা, আহমেদ আব্দুর রহমান ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ভূইয়া গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন।
দীর্ঘদিন ধরে তিনি সমাজসেবা, শিক্ষা বিস্তার এবং দেশের সার্বিক উন্নয়নে বিশেষ অবদান রেখে আসছেন। তিনি দেশবাসীর কাছে তার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন।