হীরাপুর উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের সভাকক্ষে জমকালো এক আয়োজনের মাধ্যমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো: শহিদুল ইসলাম সেলিম-এর সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আবু হানিফ।
সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন - বিএনপি নেতা নুর নবী চৌধুরী, কামাল পাশা মাসুদ, কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিক মনির হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- হীরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহমুদুন্নবী, যুবদল নেতা রাশেদ হােসেন ও আহমেদ শরিফ প্রমূখ। সভায় সাংবাদিক মাে: মামুন চৌধুরী, আলমগীর হোসেন হিরু, অভিভাবক, শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফুর রহমান।
সভা শেষে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।