নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের দশঘরিয়া বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে উদযাপন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় দশঘরিয়া বাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দশঘরিয়া বাজার কমিটির সভাপতি মাহাবুব রাব্বানী, চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা ভূঁইয়া, আহ্বায়ক কমিটির সদস্য সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোবারক হোসেন পাপ্পু,উপজেলা বিএনপির সদস্য জেয়াদুল ইসলাম মুন্না, সদস্য টিপু সুলতান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিউল বাসার বাবুল শেখ, উপজেলা যুবদলের সদস্য মোস্তাফিজুর রহমান, পরকোট ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শেখ ফয়েজ, পরকোট ইউনিয়ন যুবদলের সভাপতি মো. সোহেল, সাধারণ সম্পাদক রিপন পাটোয়ারী, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক তানবীর শাওন রবিন, উপজেলা ছাত্রনেতা ইয়াছিন আরাফাত মিলনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরে নেতৃবৃন্দ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এ সময় নেতাকর্মীদের আনন্দ-উচ্ছ্বাসে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
বক্তারা আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করার পাশাপাশি বিএনপিকে একটি গণতান্ত্রিক, গতিশীল ও সুসংগঠিত রাজনৈতিক দল হিসেবে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে মাদক, জুয়া ও সামাজিক অবক্ষয়মুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পাশাপাশি প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মতামত