ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
পূর্ব শিখা

বিভিন্ন দেশে ১১ হাজার কোটি টাকা পাচার অস্বীকার করেছেন আসিফ মাহমুদ

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিভিন্ন দেশে ১১ হাজার কোটি টাকা পাচার অস্বীকার করেছেন আসিফ মাহমুদ
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ |বিবিসি

বিভিন্ন দেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ অস্বীকার করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ।

‘অভিযোগ বনাম বাস্তবতা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি করেন আজ (১৩ আগস্ট)  রোববার তার ভেরিফায়েড ফেসবুক পেইজে ওই সংবাদ সম্মেলনের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি।

নিজেরাই এই অভিযোগের বিষয়ে তদন্ত করেছেন উল্লেখ করে আসিফ মাহমুদ দাবি করেছেন, ‘বিএনপির সময়ে হওয়া পদোন্নতি, বদলির জন্য আমার বিরুদ্ধে অনুসন্ধান হচ্ছে। মানে সার্কাসেরও একটা সীমা থাকা উচিত। ক্লিয়ারলি মিডিয়া ট্রায়ালে ফেলা।’

ভিডিওতে আসিফ মাহমুদকে বলতে শোনা যাচ্ছে, দুই দিন পর বিভিন্ন মন্ত্রণালয় থেকে রিপোর্ট বা নথি চেয়ে সেগুলো নিউজ করানো দুদকের উদ্দেশ্য।

তিনি বলেন, ‘অনুসন্ধানের দুই দিন পর পর, মনে করেন, আজকে নথি চাইলো, যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে, কালকে আরেক জায়গা থেকে নথি চাইবে। আরেকজনকে বলবে রিপোর্ট দাও। এই যে নিয়মিত নিউজ, আসিফ মাহমুদ এবং দুর্নীতি এই শব্দ দু’টিকে একসাথে করে নিউজ করানো, একটি ন্যারেটিভ স্টাবলিশ করা, পারসেপশন তৈরি করা, এটা হচ্ছে উদ্দেশ্য। ক্যারেকটার এসাসিনেশনটা উদ্দেশ্য।’

তার বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, ‘সেই জায়গাকে আমি প্রশ্ন করছি। যদি তদন্তের অনুসন্ধানের স্বদিচ্ছা থাকে এবং সেটা যদি ওই কমিটমেন্টটা আমি শুরু থেকে দেখতাম, তাহলে এটাকে সাধুবাদ জানাতে আমার নাগরিক হিসেবে অসুবিধা নাই এবং আমি সহযোগিতা করতে রাজি আছি।’

একই সাথে, তিনি বেশ কিছু নথি হাতে তুলে ধরে বলেন, ‘ওনাদের অনুসন্ধানের অর্ধেকের বেশি হয়ে গেছে, ওনারা (দুদক) চাইলে নিয়ে যেতে পারে।’

সূত্র : বিবিসি

বিষয় : আসিফ মাহমুদ দুদক দুর্নীতি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পূর্ব শিখা

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বিভিন্ন দেশে ১১ হাজার কোটি টাকা পাচার অস্বীকার করেছেন আসিফ মাহমুদ

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো: হাবিবুর রহমান
কপিরাইট © ২০২৬ পূর্ব শিখা । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x