নোয়াখালীর চাটখিলে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি আরমান হোসেন রাব্বি ওরফে রাকি (৩৫) উপজেলার লামচর গ্রামের ইয়াসিন মিজি বাড়ির শাহাবুদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল থানা পুলিশ গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রাকিকে গ্রেফতার করে।
চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ জানান ,
গ্রেফতারকৃত রাকি'কে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত