আজ সোমবার সকালে চাটখিল উপজেলা সভাকক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। সভায় আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন, চাটখিল থানা ওসি তদন্ত দেবাশীষ রায়,সাবেক পৌর মেয়র মোস্তফা কামাল, পল্লী বিদ্যুতের ডিজিএম জুনায়েদ হোসেন, চাটখিল প্রেসক্লাবের সহ-সভাপতি, সহকারী অধ্যাপক জসীম মাহমুদ, পৌর বিএনপি'র সদস্য সচিব আহসানুল হক, মাসুদ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার মুনা, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, প্রভাষক মোঃ বোরহান, সাংবাদিক আবু তৈয়ব, মামুন হোসেন, আনিস আহমেদ হানিফ, আবুল কালাম আজাদ প্রমুখ।
চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল তার বক্তব্যে বলেন, চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও দালাল চক্র থেকে চাটখিল বাসিকে বাঁচানোর জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
কমিটির সভায় সাংবাদিক জসিম মাহমুদ তার বক্তব্যে বলেন, মাদক ব্যবসা লাভজনক একারণে হয়তো পরিবারের কর্তা ব্যক্তি, স্ত্রী সন্তানরা এই অবৈধ ব্যবসার সাথে জড়িত। তিনি আরো বলেন, প্রশাসনের নাকের ডগায় পৌরসভার ব্রিজ দখল করে অবৈধভাবে দোকান নির্মাণ প্রশাসন এখনো নীরব এতেই প্রমাণিত হয় চাটখিলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়।
সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, সমাজের রন্দ্রে রন্ধ্রে মাদক ও জুয়া ঢুকে পড়েছে স্বীকার করে বলেন, এই পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য সমাজের সচেতন লোকসহ সবাইকে এগিয়ে আসতে হবে। সর্বশেষ আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।
মতামত