নোয়াখালীর চাটখিল উপজেলায় আশঙ্কাজনকভাবে বাড়ছে ডেঙ্গু ও হামের প্রকোপ। চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত (১ সেপ্টেম্বর) থেকে এই রিপোর্ট লেখা পযর্ন্ত হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন অন্তত ৪৭ জন রোগী।
।চিকিৎসকদের মতে, হঠাৎ আবহাওয়া পরিবর্তন অসচেতনতার কারণে এই দুই রোগের বিস্তার ঘটছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, গত ( ১ সেপ্টেম্বর) থেকে আজ শনিবার সকাল পর্যন্ত হাসপাতালে মোট ২৩ জন ডেঙ্গু আক্রান্ত এবং ২৪ জন হামের রোগী চিকিৎসা নিতে আসেন। রোগীদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। আবার কিছু রোগীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য জেলা শহর ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ডেঙ্গু আক্রান্ত এবং ৩জন হামের রুগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে এদের মধ্যে সবাই আগের থেকে ভালো আছেন বলে জানিয়েছেন চিকিৎসাকরা।
হাসপাতাল ঘুরে দেখা যায়, ডেঙ্গু ও হামে আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। হঠাৎ রোগী বৃদ্ধি পাওয়ায় শয্যা ও চিকিৎসা সেবা সামলাতে হিমশিম খাচ্ছেন সেবিকারা। ডেঙ্গু আক্রান্ত আমিরাবাদের মো: মুরাদ হােসেন ( ২৪) জানান, তিনি গত ৪দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছেন বর্তমানে তিনি আগের থেকে ভালো আছেন। ফতেহপুরের রুনা আক্তার জানান, তার শিশু হুমায়ারা ( ১) হামে আক্রান্ত হয়ে গত ৫দিন আগে ভর্তি হয়েছেন, সে এখন আগের থেকে ভালো আছে।
এ-বিষয়ে চাটখিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহরিন আক্তার বলেন, "বর্তমানে ডেঙ্গু ও হাম—দুই রোগেরই প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। হাসপাতালে ভর্তি রোগীদের যথাযথ চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।"
তিনি আরও পরামর্শ দেন, বাসাবাড়ির চারপাশে জমে থাকা পানি পরিষ্কার রেখে মশারি টাঙিয়ে ঘুমাতে হবে এবং শিশুদের নিয়মিত টিকাদান ও সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শারীরিক অবস্থা খারাপ মনে হলে অবহেলা না করে দ্রুত হাসপাতালে আসার আহ্বান জানান তিনি।
মতামত