ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
পূর্ব শিখা

চাটখিলে জামেয়া জিন্নুরাইনে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চাটখিলে জামেয়া জিন্নুরাইনে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

নোয়াখালীর চাটখিল উপজেলার পশ্চিম দৌলতপুর জামেয়া জিন্নুরাইন মাদ্রাসায় আজ বুধবার দুপুরে মাদ্রাসা মিলনায়তনে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​গোলাম কিবরিয়া ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান।

​অনুষ্ঠানে বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট আবু হানিফ, চাটখিল প্রেসক্লাবের সহ-সভাপতি  ও সহকারী অধ্যাপক জসিম মাহমুদ, পরকোট উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাে: ইউনুস, দশঘরিয়া বাজার কমিটির সভাপতি মোহাম্মদ গোলাম রাব্বানী, মাওলানা মোবারক, আবুল হাসান কুসুম ভূইয়া, মাওলান কবির আহম্মেদ ও মাওলানা জাফর উল্লাহ চৌধুরী প্রমূখ।

​বক্তারা তাঁদের বক্তব্যে মাদ্রাসার সার্বিক শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নয়নে সমাজের বিত্তবানসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

​মাওলানা আব্দুল হামিদ রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পূর্ব শিখা

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

চাটখিলে জামেয়া জিন্নুরাইনে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নোয়াখালীর চাটখিল উপজেলার পশ্চিম দৌলতপুর জামেয়া জিন্নুরাইন মাদ্রাসায় আজ বুধবার দুপুরে মাদ্রাসা মিলনায়তনে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​গোলাম কিবরিয়া ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান।

​অনুষ্ঠানে বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট আবু হানিফ, চাটখিল প্রেসক্লাবের সহ-সভাপতি  ও সহকারী অধ্যাপক জসিম মাহমুদ, পরকোট উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাে: ইউনুস, দশঘরিয়া বাজার কমিটির সভাপতি মোহাম্মদ গোলাম রাব্বানী, মাওলানা মোবারক, আবুল হাসান কুসুম ভূইয়া, মাওলান কবির আহম্মেদ ও মাওলানা জাফর উল্লাহ চৌধুরী প্রমূখ।

​বক্তারা তাঁদের বক্তব্যে মাদ্রাসার সার্বিক শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নয়নে সমাজের বিত্তবানসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

​মাওলানা আব্দুল হামিদ রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।

পূর্ব শিখা

সম্পাদক ও প্রকাশক : মো: হাবিবুর রহমান
কপিরাইট © ২০২৬ পূর্ব শিখা । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x