নোয়াখালীর চাটখিল উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তির লক্ষ্যে একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি সরকারি আদেশ জারি করা হয়।
সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, সদস্য সচিব উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল হান্নান পাটোয়ারী ( ভারপ্রাপ্ত) সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোহাম্মদ আলী , ইউছুফ উন নবী বাবু , বিআরডিবির চেয়ারম্যান মাসুদ রানা।
উপজেলা শিক্ষা অফিসার মো. আবদুল হান্নান পাটোয়ারী স্বাক্ষরিত ওই স্মারকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মতামত