ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
পূর্ব শিখা

চাটখিলে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

আসন্ন  দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন উপলক্ষে নোয়াখালীর চাটখিল উপজেলা সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবি, এসআই আতাউর রহমান, আনসার ও ভিডিপি কর্মকর্তা জাহেলা খাতুন,  চাটখিল পল্লী বিদ্যুতের ডিজিএম জুনায়েদুল ইসলাম, চাটখিল প্রেস ক্লাবের সহ-সভাপতি সহকারী অধ্যাপক জসিম মাহমুদ, সাংবাদিক আবু তৈয়ব, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার মুনা, জুলাই যোদ্ধা সাইফুল ইসলাম, বিএনপি নেতা শাহজাহান রানা, আহসানুল হক মাসুদ, জামায়াত নেতা নূর হোসেন রিয়াজ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি মাওলানা শামসুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় চাটখিল প্রেস ক্লাবের সহ-সভাপতি সহকারী অধ্যাপক জসিম মাহমুদ তাঁর বক্তব্যে সম্প্রতি স্থানীয় মির্জাপুর ও মোহাম্মদপুর গ্রামে ঘটে যাওয়া বড় ধরনের দুটি চুরি-ডাকাতি এবং পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেন। সাধারণ মানুষের মনের আতঙ্ক দূর করতে তিনি অবিলম্বে পুলিশ ও উপজেলা প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।

সভার সভাপতি  উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে উপস্থিত সকলের এবং উপজেলার সর্বস্তরের জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পূর্ব শিখা

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

চাটখিলে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো: হাবিবুর রহমান
কপিরাইট © ২০২৬ পূর্ব শিখা । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x