ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
পূর্ব শিখা

চাটখিলে স্বামী - স্ত্রী ২শত ৫০পিচ ইয়াবাসহ গ্রেফতার

চাটখিল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার রাতে ২শত ৫০পিচ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে, চাটখিল পৌর সভার সুন্দরপুর আব্দুল কাদের মৌলভী বাড়ির মৃত খোকা মিয়ার ছেলে মো: খোরশেদ আলম (৪০) ও খোরশেদ আলমের স্ত্রী শারমিন আক্তার মনি (২২)।  চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে  নোয়খোলা ইউনিয়নের শ্রীনগর সরকারী ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পের দক্ষিণ পাশে বালুর মাঠ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা হয়েছে।আজ  বুধবারে দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়। 

চাটখিলে স্বামী - স্ত্রী ২শত ৫০পিচ  ইয়াবাসহ গ্রেফতার