ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
পূর্ব শিখা

গণমাধ্যম

চাটখিলে সাংবাদিককে প্রাণনাশের হুমকি - থানায় অভিযোগ

নোয়াখালী জেলা (উত্তর) জিটিভির প্রতিনিধি সাংবাদিক মোঃ গোলাম সারোয়ার জুয়েলকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়েছেন চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক লিয়াকত আলী। গত সোমবার রাত আনুমানিক ৯.০০ টার দিকে চাটখিল উপজেলার সাহাপুর বাজারে লোকের উপস্থিতিতে এই হুমকি দেওয়া হয়। এই ব্যাপারে সাংবাদিক জুয়েল লিয়াকত আলী (৪৫), মোবারক হোসেন (৩৫), মাসুদ আলম (৪০) সহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার রাতে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, সাংবাদিক মোঃ গোলাম সারোয়ার জুয়েলদের সাথে পাশের বাড়ির মোবারক গং দের সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হওয়ার পর জুয়েলরা সেখানে বিল্ডিং নির্মাণ কাজ করছেন, হঠাৎ গত সোমবার রাত আনুমানিক ৯.০০ টার দিকে সাহাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হোসাইন আহমেদ ভূইয়া মোবাইল ফোনে জুয়েলকে সাহাপুর বাজারে দলিল লিখক মাহমুদুর রহমান তুহিনের দোকানে আসতে বলে, সেখানে জুয়েল উপস্থিত হওয়ার পর কথা কাটাকাটির এক পর্যায়ে বিএনপি নেতা লিয়াকত আলী বিভিন্নভাবে গালমন্দ করে বলেন, ২০ লক্ষ টাকা খরচ করে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হয়েছি, তুই ইমারত নির্মাণ করলে আমাকে নগদ ২০ লক্ষ টাকা দিতে হবে নতুবা তোর হাত পা ভেঙে প্রাণে হত্যা করে লাশ ঘুম করে ফেলবো। তারই ধারাবাহিকতায় পরদিন মঙ্গলবার সকাল সাড়ে দশ ঘটিকার সময় লিয়াকত আলী, মোবারক হোসেন, মাসুদ আলম সহ অজ্ঞাতনামা ৩/৪ জন সাংবাদিক জুয়েলের নির্মাণাধীন বিল্ডিং এর কাজ বন্ধ করে দেয়।এ বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক লিয়াকত আলীর সঙ্গে মোবাইলে কথা বললে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।এ ব্যাপারে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফের সাথে কথা বললে তিনি অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, এ এস আই এনামকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে, তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ এস আই এনাম কাজ বন্ধ করে রাখার কথা স্বীকার করেছেন।

চাটখিলে সাংবাদিককে প্রাণনাশের হুমকি - থানায় অভিযোগ