ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
পূর্ব শিখা

চাটখিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে ও হুমকিদাতার বিচারের দাবিতে সাংবাদিকদের প্রতিবাদ সভা

নোয়াখালীর চাটখিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি গুলজার হোসেন সৈকতকে প্রাননাশের হুমকির প্রতিবাদে ও হুমকিদাতা সন্ত্রাসীর বিচারের দাবিতে আজ সোমবার বিকেলে চাটখিল প্রেসক্লাব ভবনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রেসক্লাবের সাথে সম্পৃক্ত সকল সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এই ঘটনায় সাংবাদিক গুলজার হোসেন সৈকত বাদী হয়ে সন্ত্রাসী চয়নের বিরুদ্ধে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন। 

সভার শুরুতে প্রেসক্লাব সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত জানান, গত তিনমাস আগে তার  রয়েল ফার্নিচার কারখানা এলাকায় সন্ত্রাসী চয়ন সহ তিন মাদক সেবীকে চাটখিল থানা পুলিশ আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে ভ্রাম্যমান আদালত তাদেরকে তিন মাসের কারাদণ্ড দেয়। কারাগার থেকে বের হয়ে এসে ওই ঘটনার সূত্র ধরে গত রোববার বিকেলে সন্ত্রাসী ও মাদক সেবী চয়ন প্রকাশ্যে চাটখিল সেন্ট্রাল হাসপাতালের সামনে সাংবাদিক গুলজার হোসেন সৈকতকে প্রাণনাশের হুমকি দেয়। এই সময় সেখানে সাংবাদিক আবু নাছের মাহমুদ চৌধুরী জুয়েল উপস্থিত ছিলেন। 

প্রেসক্লাব সহ-সভাপতি জসিম মাহমুদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, দৈনিক নয়া বঙ্গবাজার পত্রিকার সম্পাদক মোঃ নুর আলম, প্রফেসর সাংবাদিক দীন মোহাম্মদ, সাংবাদিক গোলাম সারোয়ার জুয়েল, সাংবাদিক মামুন চৌধুরী প্রমুখ। 

বক্তারা চাটখিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত কে প্রকাশ্যে চাটখিল বারেক হাওলাদার বাড়ির জামাল হোসেন মনার ছেলে একাধিক সন্ত্রাসী ও মাদক মামলার আসামি মোঃ চয়ন (২৩) প্রাণনাশের হুমকি দেওয়ায় এবং তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েল ফার্নিচার কারখানায় বিভিন্ন ভাবে ক্ষতি সাধনের হুমকি দেওয়ায় তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে আগামী তিন দিনের মধ্যে সন্ত্রাসী চয়ন এবং তার সহযোগীদের কে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন, অন্যথায় সাংবাদিকরা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এ ঘটনায় বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে অবিলম্বে এ ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীকে গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন।

বিষয় : হুমকি গণমাধ্যম

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পূর্ব শিখা

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

চাটখিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে ও হুমকিদাতার বিচারের দাবিতে সাংবাদিকদের প্রতিবাদ সভা

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো: হাবিবুর রহমান
কপিরাইট © ২০২৬ পূর্ব শিখা । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x