ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
পূর্ব শিখা

ধানক্ষেতে পড়ে থাকা প্রতিমন্ত্রীর দুর্ঘটনাকবলিত গাড়ি

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ধানক্ষেতে পড়ে থাকা প্রতিমন্ত্রীর দুর্ঘটনাকবলিত গাড়ি
ধানক্ষেতে পড়ে থাকা প্রতিমন্ত্রীর দুর্ঘটনাকবলিত গাড়ি |নয়া দিগন্ত

বগুড়ার শিবগঞ্জে পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফসলের মাঠে পড়ে গেছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী এবং জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আব্দুল বারীর গাড়ি। এ ঘটনায় প্রতিমন্ত্রী ও গাড়িচালক আহত হয়েছেন। গুরুতর আহত এক নারী পথচারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার সকালে ঢাকা থেকে দুই দিনের সরকারি সফরে জয়পুরহাটে যাওয়ার পথে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বাজার এলাকায় মোকামতলা-জয়পুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে জয়পুরহাটের উদ্দেশে রওনা হন প্রতিমন্ত্রী আব্দুল বারী। জয়পুরহাটে পৌঁছানোর আগেই শিবগঞ্জ উপজেলার কিচক বড় ব্রিজসংলগ্ন এলাকায় এক পথচারী হঠাৎ সড়ক পারাপারের সময় তার গাড়ির সামনে চলে আসেন। পথচারীকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়ক থেকে ছিটকে পাশের ধানক্ষেতে গিয়ে পড়ে। স্থানীয় লোকজন ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রতিমন্ত্রীসহ গাড়িতে থাকা ব্যক্তিদের উদ্ধার করেন। পরে গাড়িটি ফসলের মাঠ থেকে সড়কে তোলা হয়। দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারী হাঁটু ও দুই পায়ে আঘাত পেয়েছেন। তার স্ত্রী নাজমা বেগম অক্ষত রয়েছেন। গাড়িচালকও আহত হয়েছেন বলে জানা গেছে।

এছাড়া ফিরোজা নামে এক নারী পথচারী গুরুতর আহত হন। তাকে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য টিএমএসএস হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর প্রতিমন্ত্রী আব্দুল বারীকে প্রাথমিক চিকিৎসার জন্য জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তিনি টিএমএসএস হাসপাতালের উদ্দেশে রওনা হন।

প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, ‘দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেয়েছি। রাস্তা থেকে গাড়িটি ফসলের মাঠে পড়ে গিয়ে স্থির অবস্থায় দাঁড়িয়ে যায়। এতে আমার হাঁটু ও দুই পায়ে ব্যথা পেয়েছি।’

তিনি বলেন, ‘দুই দিনের সরকারি সফরে জয়পুরহাটে যাওয়ার পথেই এ দুর্ঘটনা ঘটে।’

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, প্রতিমন্ত্রীর গাড়ি জয়পুরহাটে আসার পথে এক পথচারী রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়।

তিনি আরো জানান, দুর্ঘটনায় আহত নারী পথচারীকে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে টিএমএসএস হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয় : নিহত প্রতিমন্ত্রী নারী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পূর্ব শিখা

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ধানক্ষেতে পড়ে থাকা প্রতিমন্ত্রীর দুর্ঘটনাকবলিত গাড়ি

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো: হাবিবুর রহমান
কপিরাইট © ২০২৬ পূর্ব শিখা । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x