আন্তর্জাতিক বাণিজ্য ও শিক্ষা খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এমএইচ গ্লোবাল গ্রুপের চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) জহিরুল ইসলাম সিআইপি ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই)-এর পরিচালক নির্বাচিত হয়েছেন।
তার এই বিশেষ অর্জনে এমএইচ গ্লোবাল গ্রুপ পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে। বাংলাদেশ এবং যুক্তরাজ্যের ব্যবসায়ী সমাজের উন্নয়নে তিনি যে নিরলস কাজ করে যাচ্ছেন, এই সাফল্য তারই এক উজ্জ্বল স্বীকৃতি।
নতুন এই দায়িত্ব পাওয়ার পর তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে মূল ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে। একইসাথে ব্রিটিশ সরকার ও প্রবাসী ব্যবসায়ী সমাজের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে উভয় দেশের বাণিজ্য, শিক্ষা ও বিনিয়োগে নতুন সম্ভাবনা উন্মোচনে কাজ করবেন।
জনাব জহিরুল ইসলাম সিআইপি-র এই নতুন পথচলায় অভিনন্দন জানিয়ে ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়া সিআইপি ও গোলাম মর্তুজা সিআইপি বলেন, "তার এই অর্জন আমাদের পুরো প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। আমরা বিশ্বাস করি, নিজ অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে তিনি দুই দেশের বাণিজ্য ও শিক্ষাগত সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবেন। তার প্রতিটি ইতিবাচক উদ্যোগে এমএইচ গ্লোবাল গ্রুপ সবসময় পাশে থাকবে।"
এমএইচ গ্লোবাল গ্রুপ তার সুস্বাস্থ্য এবং নতুন এই দায়িত্বে সার্বিক সাফল্য কামনা করছে।
মতামত