ঢাকা    মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
পূর্ব শিখা

শের-ই-বাংলা অ্যাওয়ার্ড পেয়েছেন সাংবাদিক মোঃ হাবিবুর রহমান

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য শের-ই-বাংলা অ্যাওয়ার্ড-২০২৬ পেয়েছেন দৈনিক সংবাদের  চাটখিল ও সোনাইমুড়ী প্রতিনিধি, নোয়াখালীর চাটখিল প্রেসক্লাব সভাপতি, সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান। তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার বড় ছেলে সাংবাদিক মোঃ আরিফুর রহমান। গতকাল সোমবার বিকেলে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘর কবি সুফিয়া কামাল মিলনায়তনে শেরে-ই বাংলা সাংস্কৃতিক জোটের উদ্যোগে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে-ই বাংলা এ, কে ফজলুল হকের ১৫৩তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

জাতীয় সাহিত্য সাংস্কৃতিক জোটের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শের-ই-বাংলা ফজলুল হকের দৌহিত্র সাবেক তথ্য সচিব মাগরুব রশীদ। সভা শেষে গুণীজনদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। 

উল্লেখ্য, সাংবাদিক মো. হাবিবুর রহমান গত ৫ বছরে সাংবাদিকতায় ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য ১৬টি জাতীয় পুরস্কার ও ৫টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। তিনি ২০০৪ সালে জাতীয় গণমাধ্যম পি আইবি কর্তৃক সাংবাদিকতায় রাষ্ট্রীয় স্বীকৃতি লাভ করেন। 

তিনি ১৯৮০ সাল থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে এখনও পর্যন্ত সাংবাদিকতায় নিয়জিত রয়েছেন। তার এসব পুরস্কার প্রাপ্তিতে দেশ বিদেশের বিভিন্ন নেতারা তাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সকলের দোয়া কামনা করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পূর্ব শিখা

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

শের-ই-বাংলা অ্যাওয়ার্ড পেয়েছেন সাংবাদিক মোঃ হাবিবুর রহমান

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো: হাবিবুর রহমান
কপিরাইট © ২০২৬ পূর্ব শিখা । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x