জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের সমন্বিত ফলাফলে গণিত বিভাগে সারাদেশে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে নোয়াখালীর মুখ উজ্জ্বল করেছেন দুই মেধাবী শিক্ষার্থী।
চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজের কৃতী শিক্ষার্থী অপরাজিতা বণিক ও হৃদয় চন্দ্র দাস এই অনন্য সাফল্য অর্জন করেছেন।
৪.০০-এর মধ্যে পূর্ণ ৪.০০ সিজিপিএ অর্জন করে সারাদেশে প্রথম হয়েছেন অপরাজিতা বণিক। আর ৩.৯৮ সিজিপিএ নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন হৃদয় চন্দ্র দাস।
গর্বের বিষয়, দেশসেরা এই দুই মেধাবী শিক্ষার্থীই হাতিয়া উপজেলার ৩ নম্বর সুখচর ও ৫ নম্বর চরঈশ্বর ইউনিয়নের সন্তান।
তাঁদের এই অসাধারণ অর্জন শুধু তাঁদের পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের নয়—এটি নোয়াখালীর শিক্ষা অঙ্গনের জন্যও এক গর্বের মুহূর্ত।
মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে জাতীয় পর্যায়ে এমন সাফল্য অর্জনকারী দুই কৃতী শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
মতামত