ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
পূর্ব শিখা

চাটখিলে বাড়ি নির্মাণে বাঁধা সৃষ্টি করে - ৫লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নোয়াখালী চাটখিল উপজেলার নারায়ণপুর শেখের বাড়ির মো: সেলিম মিয়া (৭০) এর বাড়ি নির্মাণে বার বার বাঁধা সৃষ্টি করে পরে  ৫লাখ টাকা  চাঁদা দাবি করার  অভিযোগ উঠেছে একই বাড়ির নুর হোসেনের ছেলে মো: শাহাদাত হোসেন রুবেল সহ তিন জনের বিরুদ্ধে। এই ব্যাপারে মো: সেলিম মিয়া গতকাল বৃহস্পতিবার বিকেলে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায় - মো: সেলিম মিয়ার সাথে একই বাড়ির নুর হোসেন এর ছেলে শাহাদাত হোসেন রুবেলদের সাথে দীর্ঘদিন থেকে  সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। ঐ বিরোধ আদালতের রায়ে এবং স্থানীয় সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি মিমাংসা হওয়ার পর সেলিম মিয়া তার ভোগদখলীয় জায়গায় মাটির দ্বারা ভরাট করতে শুরু করলে মাে: রুবেল, নুর হোসেন (৭৫) ও সায়মন (২০) তারা বার বার বাঁধা সৃষ্টি করে। 

সর্বশেষ গত ( ২১ আগস্ট)  রুবেল গংরা বলেন,  বাড়ি নির্মাণ করতে হলে তাদেরকে ৫লাখ টাকা চাঁদা দিতে হবে না-হয় এখানে বাড়ি নির্মাণ করা যাবে না বলে হুমকি ধামকি দিতে থাকে।  এই ব্যাপারে সেলিম মিয়া স্থানীয় ব্যক্তিবর্গে কে অবহিত করে কোন প্রতিকার না পেয়ে তিনি তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে বাধ্য হয়েছেন বলে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি চাটখিল প্রেসক্লাবে উপস্থিত সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন। 

অভিযুক্ত শাহাদাত হোসেন রুবেল- এর সাথে যোগাযোগ করলে তিনি চাঁদা দাবির কথা অস্বীকার করে বলেন এই সম্পত্তি নিয়ে এখন তাদের সাথে নিষ্পত্তি হয়নি।

এই ব্যাপারে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এসআই এনাম সিদ্দিকীরর সাথে যোগাযোগ করলে, তিনি আজকেই ঘটনাটি তদন্ত করবেন বলে জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পূর্ব শিখা

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

চাটখিলে বাড়ি নির্মাণে বাঁধা সৃষ্টি করে - ৫লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো: হাবিবুর রহমান
কপিরাইট © ২০২৬ পূর্ব শিখা । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x